বৃহস্পতিবার,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিংজানি খাল খনন কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় বহুল প্রতীক্ষিত শিংজানি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল ইসলাম সাদিকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিংজানি খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমানেরও উন্নতি ঘটবে। তিনি আরও জানান, এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিক ও কার্যকর হবে।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন