গাজীপুরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন

গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পাওয়া ককটেল সদৃশ বস্তু নাড়াচাড়া করার সময় বিস্ফোরণে ফার্নিচার ব্যবসায়ী নুর মোহাম্মদের (৪৫) বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল
 সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পোড়াবাড়ী ক্যাম্পের সদস্য ও বোম ডিসপোজাল টিম এবং শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিস্ফোরণে নুর মোহাম্মদ আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফার্নিচার ব্যবসায়ী নূর মোহাম্মদ দোকানের পাশে প্রস্রাব করতে গিয়েছিলেন। সেখানে ময়লার স্তূপে ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তিনি সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। এ সময় বিস্ফোরক জাতীয় বস্তুটিকে চিনতে না পেরে সেফটি রিং টান দিয়ে খুলে ফেলায় হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমান তিনি চিকিৎসাধীন আছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, এটি কোনো ককটেল বা পেটি না হলেও প্লাস্টিকের তৈরি কোনো গোল কৌটা। বোমা কিংবা প্লাস্টিকের হ্যান্ড গ্রেনেড জাতীয় কিছু হতে পারে। ককটেল সদৃশ বস্তুটি সেখানে কীভাবে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি ১) গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার দেবজিত পাল জানান, বোম ডিসপোজাল টিমের তথ্যমতে এটি ৫ আগস্টে থানা থকে হারানো পুলিশের সাউন্ড গ্রেনেড। বোম ডিসপোজাল টিম এবং এসআরবি পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কালীগঞ্জে ১২ গ্রামে নলকূপ স্থাপন করলেন হাদিউজ্জামান জুয়েল মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ, স্বস্তিতে কৃষকরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ১২টি গ্রামে সুপেয় পানি ও