গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত

`ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফ-উজ-জামান  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।

 

আলোচনা সভায় জেলা প্রশাসক  তথ্য অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্যপ্রাপ্তির ভূমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপতথ্য প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি তথ্যভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন