গোপালপুরের কৃতি সন্তান নৃত্যশিল্পী জামিল হোসেন খান পেলেন ‘শের-ই বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬’

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের খান বাড়ির কৃতি সন্তান, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মোহাম্মদ জামিল হোসেন খান ‘শের-ই বাংলা সাংস্কৃতিক জোট’-এর পক্ষ থেকে ‘শের-ই বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন।
সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
 তার এই সাফল্যে নিজ এলাকা গোপালপুরসহ সাংস্কৃতিক মহলে আনন্দের জোয়ার বইছে। শুভানুধ্যায়ী ও গুণগ্রাহিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন