গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত

তথ্য ও গণমাধ্যমের কার্যকর ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসি কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে  রাজবাড়ীর গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১১ অক্টোবর সকাল ১১ টা৩০ মিনিটের সময়  শাপলা মহিলা সংস্থার আয়োজনে প্রজন্ম সোপান প্রকল্পের শাখা  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারীর  সভাপতিত্বে দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক  মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের  প্রশাসক মো. নিজাম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, শাপলা মহিলা সংস্থা বিধান রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট  বাংলাদেশের ম্যানেজার মোঃ মজিবুর রহমান খান জুয়েল, প্রজন্ম সোপান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ খোরশেদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে নীতি-নির্ধারণী পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই অ্যাডভোকেসি কার্যক্রমে মিডিয়াকে আরও সক্রিয়ভাবে যুক্ত করা সময়ের দাবি। বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সুনির্দিষ্ট অ্যাডভোকেসির মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করা সম্ভব। মিডিয়া অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা এবং বর্তমান সময়ে সঠিক তথ্যের আদান-প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন