পদ্মা ইলিশের আকাল: জালে উঠছে না কাঙ্ক্ষিত মাছ, চরম হতাশায় জেলেরা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর সুস্বাদু ইলিশের খ্যাতি সারা দেশব্যাপী। ভরা মৌসুমে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়ায় পদ্মা নদীতে  কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না। ভোরের আলো ফোটার আগেই ট্রলার ও নৌকা নিয়ে পদ্মার বুকে  আশায় বুক বেঁধে নেমে পড়ছেন জেলেরা, কিন্তু দিনশেষে খালি হাতে বা সামান্য কিছু ছোট ইলিশ নিয়ে তীরে ফিরতে হচ্ছে তাদের। পদ্মায়

Read More »

রাজবাড়ীর দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা। মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা প্রশাসনের

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়ায় জেলে, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানের বার্তাও দেওয়া হয়েছে। বুধবার দুপুরে দৌলতদিয়া বাস টার্মিনালে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে

Read More »

রাজবাড়ী জেলার গোয়ালন্দে মাদক নির্মূল ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক বিকাশ এবং বিদ্যালয়-অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক জোরদারের লক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বরাট এলাকায় চৌধুরী আব্দুল হামিদ একাডেমির হলরুমে এ সমাবেশ

Read More »

গোয়ালন্দে ঢাকা খুলনা মহাসড়কে অতিরিক্ত পন্য বোঝাই ৪ টি ট্রাক থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অতিরিক্ত পণ্য বোঝাই করে সড়ক ক্ষতিগ্রস্ত করা ও ঝুঁকিপূর্ণভাবে যান চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ট্রাককে জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইনে ৪টি পরিবহনকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড  করা হয়। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের সময় গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস সংলগ্ন বিআইডব্লিউটিএ এর ওজন স্কেলে এই

Read More »

​গোয়ালন্দে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে  শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হবি সরদার(৫৫)কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।  গ্রেপ্তারকৃত হবি সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওমেদ আলী সরদার পাড়ার মৃত ওমেদ আলী সরদারের ছেলে। ​ বুধবার (২৩ সেপ্টেম্বর) দৌলতদিয়া ওমেদ আলী সরদার পাড়ায় ধর্ষণের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, এই ঘটনার   পর থেকে একটি প্রভাবশালী মহল

Read More »

গোয়ালন্দে শিশু সুরক্ষা, শিশু অধিকার এবং ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থার উদ্যোগে প্রজন্ম সোপান প্রকল্পের সহযোগিতায় দৌলতদিয়ার সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে শিশু সুরক্ষা, শিশু অধিকার এবং ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বেলা ১১:৩০মিনিটের সময় দৌলতদিয়া ব্রথেলে জিয়াউর রহমানের বাড়িতে সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে শিশু সুরক্ষা, শিশু অধিকার ভিত্তিক সচেতনতা মূলক সভা

Read More »

গোয়ালন্দের দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের সচেতনতা সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থার উদ্যোগে, প্রজন্ম সোপান প্রকল্পের সহযোগিতায় দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বেলা ১১.৩০ মিনিটের সময় পাপলা মহিলা সংস্থার প্রকল্প অফিস, দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের হলরুমে দৌলতদিয়ার সুবিধা বঞ্চিত কিশোরী ও সারভাইভারদের জন্য জীবন দক্ষতা এবং অধিকার ভিত্তিক সচেতনতা মূলক  সভা অনুষ্ঠিত

Read More »

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া বাস টার্মনালে পার্কিং করা বাসে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা যায়, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ

Read More »

দৌলতদিয়ার ৭ ফেরিঘাটের ৫টিই বন্ধ” নাব্যতা সংকটে ভোগান্তিতে যাত্রী-চালক, বাড়ছে ফেরি পারাপারের চাপ

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট ক্রমেই তীব্র হচ্ছে। নদীতে প্রয়োজনীয় গভীরতা না থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে দৌলতদিয়ার সাতটি ফেরিঘাটের মধ্যে পাঁচটিই বর্তমানে বন্ধ রয়েছে। সচল রয়েছে মাত্র ৩ ও ৪ নম্বর ফেরিঘাট। গুরুত্বপূর্ণ এ নৌরুটে একসঙ্গে একাধিক ফেরিঘাট বন্ধ থাকায় সীমিত সংখ্যক ঘাট দিয়ে যানবাহন পারাপার

Read More »

হত্যার ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন, ঘাতক আপন ছোটভাই সহ গ্রেফতার তিনজন

রাজবাড়ীর গোয়ালন্দে চায়ের দোকানদার ফারুক শেখ (৪৮) হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও ঘাতক তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জবাই করে এবং দুই হাত বিচ্ছিন্ন করে নির্মম এ হত্যার সাথে জড়িত ফারুকেরই আপন ছোটভাই বারেক শেখ (৪৪)। তার পরিকল্পনাতে তারই কর্মচারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার ওয়াজেদ সরদারের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে আলম

Read More »