গোয়ালন্দে শিশু সুরক্ষা, শিশু অধিকার এবং ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থার উদ্যোগে প্রজন্ম সোপান প্রকল্পের সহযোগিতায় দৌলতদিয়ার সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে শিশু সুরক্ষা, শিশু অধিকার এবং ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বেলা ১১:৩০মিনিটের সময় দৌলতদিয়া ব্রথেলে জিয়াউর রহমানের বাড়িতে সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে শিশু সুরক্ষা, শিশু অধিকার ভিত্তিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। প্রজন্ম সোপান প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর মোহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা করেন মো: খোরশেদ আলম, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার প্রজন্ম সোপান প্রকল্প, শাপলা মহিলা সংস্থা। এই প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারীদের ও শিশুদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়।
প্রজেক্ট ইমল্পেমেন্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, আমাদের এ কাজ অভ্যহত থাকবে। পাশাপাশি যে সকল শিশুদের এখনও জন্মনিবন্ধন হয় নাই তাদের জন্মনিবন্ধন করার বিষয়ে সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন