গ্রামীণ ব্যাংকের পাবনার দোগাছি শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় গেল রাত পৌনে ১ টার দিকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

স্থানীয়দের দাবী, দূর্বৃত্তরা জয়বাংলা শ্লোগানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়৷

গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেলরাত ১২ টা ৫০ মিনিটে দূর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইন বোর্ডে আগুল জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্টোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোন কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বেকুব দাবী করে ফেসবুকে পোস্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যের পর

শীতের কষ্ট লাঘবে রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে হুডি উপহার দিলেন চারঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আসাদুজ্জামান জুয়েল

দুঃস্থ ও কর্মজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং শীতের তীব্রতা