
পাবনায় ইসিএসএপি প্রকল্পের সিএসওদের কার্যকর অংশগ্রহণে জেলা প্রশাসনের সংযোগ ও সমন্বয় সভা
“বাংলাদেশ সকলের। জন্মগ্রহণ করলেই একজন নাগরিক সংবিধান প্রদত্ত অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন”—পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেছেন। তিনি বলেন, বিশ্বে নানা ক্ষেত্রে বৈষম্য থাকলেও বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে নাগরিকদের মধ্যে সামাজিক, রাজনৈতিক বা সাম্প্রদায়িক বৈষম্যের কোনো সুযোগ নেই। রাষ্ট্র একটি সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে সব নাগরিকের কল্যাণে কাজ করে। নৃগোষ্ঠী বা কোনো বিশেষ
