
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চরভদ্রাসন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চরভদ্রাসন বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জেলে দল, তাঁতি দলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় চরভদ্রাসন উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা, প্রস্তুতি কমিটির সদস্য ও প্রবীণ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেম্বার, কে এফ ওবায়দুল বাড়ি দিপু খান, মনজুরুল হক মৃধা, আরমান আলী সর্দার, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, মোস্তফা কবির, ফারুক হোসেন মৃধা, গোলাম মোস্তফা, বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা প্রমুখ।
এছাড়া উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, থানা ছাত্রদলের সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ আল ফারুকী, কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জানে আলম ,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।





