১৪লাখ ৬৩ হাজার টাকা মুল্যের গাঁজা ও সিরাপ বোতল জব্দ

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রে/প্তা/র করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মাইনুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ১৮৫ টাকা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।অপরদিকে, একই দিন দুপুরে ভাঙ্গা টোল প্লাজার পূর্ব পাশে খুলনা-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. আলী হোসেন (৫৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এসআরবি-১০ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত র‍্যালি, আলোচনা সভা ও বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়