ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুবা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুবা ওই গ্রামের শেখ মিলনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বসতঘরের পাশে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য পরিবারের একটি পৃথক ঘর ছিল। ঘটনার সময় সবার অজান্তে শিশুটি ওই চার্জার ঘরে প্রবেশ করে। সেখানে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার শিশুটির শরীরে জড়িয়ে গেলে সে গুরুতর আহত হয়।
পরে তার চাচাতো বোন সুমনা আক্তার শিশুটিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন। শিশুটির মা সুলতানা বেগমসহ স্বজনরা তাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




