
উদ্বোধন করা হয়েছে নতুন হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্র আল-শেফা হোমিও হল। স্থানীয়দের সহজলভ্য ও নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার বিকেল ৪টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আল-শেফা হোমিও হলের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিয়মিত রোগী দেখার কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে রোগীরা এসে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোঃ আল আমিন জানান, গোপালপুর সদর ও আশপাশের এলাকার মানুষের জন্য সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে স্থানীয় রোগীদের দূরের কোনো এলাকায় না গিয়ে কাছাকাছি থেকেই হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি হবে।
নতুন এই চিকিৎসাকেন্দ্র চালু হওয়ায় গোপালপুর সদর এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, আল-শেফা হোমিও হলের মাধ্যমে এলাকার মানুষের জন্য মানসম্মত ও সুলভ চিকিৎসাসেবার সুযোগ আরও বাড়বে এবং প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে রোগীদের প্রয়োজনীয় সেবা দিয়ে যাবে।




