
ফরিদপুরের চরভদ্রাসন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ অভিভাবক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষার মানোন্নয়নে করনীয় এ বিষয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভা।
এ বিষয়ে অভিভাবকদের মধ্যে আলোচনায় অংশ নেন মারুফা ইয়াসমিন ,সাফিয়া খাতুন ,আব্দুর রাজ্জাক,মোজাফফর হোসেন জাফর সহ আরো কয়েকজন।শিক্ষকদের মধ্যে অংশগ্রহণ করেন সিনিয়র শিক্ষক আঃ হাই,জায়েদুর রহমান ,উম্মে হাবিবা উমা,সহকারি প্রধান শিক্ষক ফখরুজ্জামান,সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন সাংবাদিক মোস্তফা মাহমুদ ফানু ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা।
আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার ইয়াহ হিয়া।সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ কাদের খান।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুনুর রহমান।
অত্র বিদ্যালয়টির সভাপতি এ সময় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ,শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরামর্শমুলক বক্তব্য তুলে ধরেন।
ছাত্র ছাত্রীদের লেখা পড়ার প্রতি উৎসাহিত করতে গিয়ে তিনি বলেন অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি প্রাপ্তদের জন্য এবং এসএসসিতে যারা ভালো ফলাফল করতে পারবে তাদেরকে এককালীন ও প্রতি মাসে মাসে আমার ব্যাক্তিগত তহবিল থেকে তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হবে।
তার এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীতে শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে একটি সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





