বগুড়ায় আবুল হোটেলের মালিকে ৩০ হাজার টাকা জরিমানা ও নিষিদ্ধ হাইড্রোজ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস

বগুড়া মহানগরের খাজাপাড়া (করতোয়া নদীর পশ্চিম পাশে) এলাকায় আজ (১৯ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে “আবুল হোটেল”এর নিমকী তৈরীর কারখানায়।
১. খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা টয়লেটের পাশে নিমকী তৈরী করতে দেখা যায়। ২. নিমকীতে নিষিদ্ধ সাল্টু ও হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায়।  ৩. নিমকী উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করতে দেখা যায়। ৪. পোড়া তেলে নিমকী ভাজতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে “আবুল হোটেল”এর মালিক মোঃ শাজাহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় জব্দকৃত হাইড্রোজ, সাল্টু এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।এছাড়াও প্রতিষ্ঠানটিকে দ্রুত কারখানা স্থানান্তর করে সরকারের সকল বিধি-বিধান পরিপালনের নির্দেশ দেয়া হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন, ক্যাবের সাধারণ সম্পাদক মোছাঃ ফজিলাতুন্নেছা ফৌজিয়া।
অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন