
সাফল্যের সঙ্গে পথচলার ৩৪ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লার চান্দিনায় ২৬তম বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান ও ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠন। আগামী ২ নভেম্বর ২০২৬, সোমবার দুপুরে চান্দিনা পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা প্রদানেরও আয়োজন রাখা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্মেলনে বয়ান পেশ করবেন আল্লামা নুরুল হক, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা আশেকে এলাহী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খাঁন সিরাজী, মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, মাওলানা লোকমান মাজহারী, মুফতি বশিরুল্লাহ ও আলহাজ মাওলানা ইরশাদুল হকসহ দেশবরেণ্য আলেমরা।
এ ছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা শাহ ইলিয়াছ সিদ্দিকী, মাওলানা আব্দুল কুদ্দুস শ্রীমন্তপুরী, মাওলানা নজির আহমদ, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী ও মুফতি রেজাউল করিম আবরারসহ স্থানীয় ও দেশবরেণ্য উলামা-মাশায়েখরা।
সম্মেলনে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা আহমাদুল্লাহ। পরিচালনায় থাকবেন মাওলানা এমদাদ উল্লাহ খাঁন। এন্তেজামিয়া কমিটির পক্ষে সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন মুফতি কেফায়েতুল্লাহ নোমানী ও মুফতি মো. ফয়জুল্লাহ কাসেমীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ২৬তম বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, দ্বীনি শিক্ষার প্রসার এবং ইসলামী মূল্যবোধ প্রচারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের সম্মাননা প্রদানের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাজের স্বীকৃতি জানানো হবে।
সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজনে: চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠন।
স্থান: চান্দিনা পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠ, চান্দিনা, কুমিল্লা।
তারিখ: ২ নভেম্বর ২০২৬, সোমবার।





