চান্দিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চান্দিনায় আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া অংশে একটি আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু। মিছিলটি মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের হাইওয়ে সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মাধাইয়া বাজার বাসস্টেশনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আবু তাহের, প্রিন্সিপাল মোঃ আবুল কাশেম, প্রভাষক গিয়াস উদ্দীন ভূঁইয়া, মোঃ রুহুল আমিন, মোঃ শরিফুজ্জামান শরিফ—সাবেক সভাপতি, চান্দিনা উপজেলা ছাত্রদল, মোঃ মঞ্জুর আলম—যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, কুমিল্লা উত্তর জেলা, মোঃ আনোয়ার পারভেজ শিমুল—যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, চান্দিনা উপজেলা শাখা, মোঃ খাইরুল কবির সুমন সাবেক যুগ্ন সাধারন সম্পাদক  কুমিল্লা উঃ জেলা ছাত্র দল, মোঃ নাঈমুল ইসলাম তন্ময়—আহ্বায়ক সদস্য, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল, মোঃ শাখাওয়াত হোসেন সাক্কু মো. মোবারক হোসেন মোবা—পৌর যুবদল নেতা এবং মোঃ সাজ্জাদ হোসেন সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৫২নং ওয়ার্ড, মুরাদপুর মাদ্রাসা রোড এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন