চারঘাটে ডাকরা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর২০২৬ইং তারিখ) সকাল ১১.০০ঘটিকায় ডাকরা কলেজ হলরুমে  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জাকিরুল ইসলাম বিকুল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলেজের ম্যানেজিং কমিটির সদস্যরা ছাড়াও চারঘাট উপজেলা জাসাসের সভাপতি আব্দুল গফুর সরকার, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্দাদুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম নয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মো. জাকিরুল ইসলাম বিকুল শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়ন, মাঠ সংস্কার, কলেজের রাস্তা সংস্কার এবং লাইব্রেরি প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও একাদশ শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক