
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-চীন ডে’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বিকল্প উপায় ভাবছে সরকার। সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীন দুই দেশের বন্ধুত্ব সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে। চীন বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছে। উচ্চশিক্ষা গ্রহণে চীনে যেতে সব সময় বাংলাদেশের শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।’
এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের কথাও বলেন চীনা রাষ্ট্রদূত।




