শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বঙ্গভবনে সকালে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং

Read More »

সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

সৌদি আরবে সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় সেখানে অবস্থানরত আহত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফের নেতৃত্বে সোমবার রিয়াদে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের সৌদি আরব শাখার নেতৃবৃন্দ আহতদের দেখতে হাসপাতালে যান। রিয়াদে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের সঙ্গে ভিডিও কলো কথা বলেন

Read More »

বিএনপির রাজনীতি হলো শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসনের রাজনীতি: রিজভী

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে ‘ঘুমহীন প্রহরীর’ মতো বিএনপি নেতাকর্মীরা সজাগ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক

Read More »

শিল্পকর্মে জুলাই অভ্যুত্থানের চেতনা কালজয়ী হয়ে থাকবে: সংস্কৃতিমন্ত্রী

চব্বিশের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সময়কে ধারণ করে শিল্পীদের আঁকা চিত্রকর্ম কালোত্তীর্ণ হয়ে প্রজন্মের পর প্রজন্ম দেশের শিল্প-সংস্কৃতিতে বহমান থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চত্বরে ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ

Read More »

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে ব্যয় হয়, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Read More »

বাংলাদেশের নির্বাচন কমিশন যেন ধোয়া তুলসীপাতা!… পাটওয়ারীর ফেসবুক পোস্ট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অনেক বাংলাদেশি। এ নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনকে খোঁচা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে খোঁচা দিয়ে একটি মন্তব্য করেন তিনি। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ভারতের নির্বাচন

Read More »

সৌদির বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই জন বাংলাদেশি আছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বর্তমানে দেশটির হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। রিয়াদের বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে পররাষ্ট্র

Read More »

ইমরান খানের দলের শাসিত প্রদেশে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এর ফলে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের ক্ষমতা কার্যত স্থগিত হয়ে পড়েছে। আজ রোববার (১১ অক্টোবর) সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারি করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে

Read More »

আমিনুল হকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও করল এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। রবিবার (১১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের যুব উন্নয়ন অধিদফতরের প্রধান কার্যালয় ঘেরাও করে তারা। জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ যুব শক্তির কেন্দ্রীয় নেতারা এতে অংশ

Read More »

সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আনা ঘিরে বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা ঘিরে বেনাপোল স্থলবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সীমান্তের গুরুত্বপূর্ণ এ প্রবেশপথে বাড়ানো হয়েছে নজরদারি, সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (১১ অক্টোবর) সকালে কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় মরদেহ

Read More »