চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক দামুড়হুদা হোগলডাঙ্গা কলেজের প্রভাষক শাজাহান আলী নিহত

চুয়াডাঙ্গা সদরে পৌরসভার হাটকালুগঞ্জ এলাকায় মেইন রোড়ে মোটরসাইকেল চালককে সাইট থেকে ট্রাক্টর চালক ধাক্কা মারলে এতে কলেজ শিক্ষক প্রভাষক শাজাহান আলী নিহত হয়।
সোমবার (৫ ইং অক্টোবর) দুপুর (১) টার দিকে দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে শাজাহান আলী (৪০)  চুয়াডাঙ্গায় কাজ শেষে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার পৌরসভার হাটকালুগঞ্জ এলাকায় আসলে সাইড রাস্তা থেকে একটি দ্রুতগামী ট্রাক্টার শাজাহান আলীকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হসপিটালে নেয়।
পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন ঐ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন