দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ ৩ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যানসহ উমর ফারুক (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত উমর ফারুকের বিরুদ্ধে পূর্বেও তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর, ২০২৬) দুপুর ১:১০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে (মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে) এই সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জনাব মোঃ খলিলুর রহমানের দিক-নির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসান। সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে দুই টি বস্তায় ভর্তি মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আসামির নাম উমর ফারুক (৩০)। সে কুমিল্লার বরুড়া থানার বাঘমারা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এ কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন