
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পরিচিতি সভা দিতে হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) ১১ টার দিকে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন শিক্ষার্থীদের মেধার বিকাশের বিকল্প নেই মননশীল শিক্ষাব্যবস্থায় জাতীকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনছুর আলী।
আয়োজকরা জানান,মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।




