চুয়াডাঙ্গায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর আগমন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছেন।
শনিবার (৩১ শে অক্টোবর) দুপুর বারোটার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদীয় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা সার্কিট হাউসে এসে পৌঁছান।
এ সময় মন্ত্রী নিতাই রায়চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন লুৎফুন নাহার ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
আরো ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সেক্রেটারি জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ।
পরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী জেলা আইন শৃঙ্খলা বিষয়ক অনুষ্ঠানে মতবিনিময় করেন ।
এসময় তিনি জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার
মহোদয়দের উদ্দেশ্যে বেশ কিছু দিকনির্দেশনা দেন।
 তিনি চুয়াডাঙ্গা জেলা সার্কিট হাউজে চুয়াডাঙ্গা সাংস্কৃতিক মনা কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন এ সময় তিনি বলেন সাংস্কৃতিক কর্মীরাই এ দেশের সুষ্ঠু সঠিক নৈতিক কৃষ্টি কালচারের মাধ্যমে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে পারে। প্রয়োজন শুধু সঠিক প্রচারণা।
নজরুল শতবর্ষ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী নজরুল উৎসব অনুষ্ঠান চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমীর আজ সমাপনী উৎসবে মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী  মহোদয় নিতাই রায়চৌধুরী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এইচএসসি পরীক্ষার ফলাফলে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সাফল্য

এইচএসসি পরীক্ষা-২০২৬-এর প্রকাশিত ফলাফলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের