চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বাংলাদেশের মধ্যে (১) ভারতীয় নাগরিকসহ ৫ জন আটক

চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার বনীপুর সীমান্তে বাংলাদেশের মধ্যে (১) ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশি নাগরিককে  পুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬ টায় জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশের বাগেরহাটের শরণখোলা বাজার পাড়ার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা খাতুন, চাঁদপুরের নয়ন আলী এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ানকে বাংলাদেশে পুশইন করে।
পরে এরা জীবননগর এলাকা দিয়ে এলাকা ত্যাগ করার চেষ্টাকালে স্থানীয় জনগণের বাধার মুখে পড়ে। স্থানীয় জনগণ তাদেরকে ধরে রেখে জীবননগর থানা পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এসে পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নড়াইলে আলোচিত ৫ বছরের শিশু জান্নাতুল ধর্ষণ এবং হত্যার মামলার রায় দিলো আদালত, ধর্ষক রবিউলের ফাঁসি এবং জরিমানা

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে

একটি শোকবার্তা

জাতীয় পার্টির, পাবনা জেলার, সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক