চুয়াডাঙ্গা জেলায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি,স্বজনপ্রীতি ও একচ্ছত্র দলীয়করণের অভিযোগে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন

চুয়াডাঙ্গা জেলার সকল (৪) উপজেলায় সার ডিলার নিয়োগে অনিয়ম,দুর্নীতি,স্বজনপ্রীতি ও একচ্ছত্র দলীয়করণের অভিযোগে চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামী জরুরী সাংবাদিক সম্মেলন করেছে।
বুধবার (২১ শে অক্টোবর) বেলা ১১.০০ টার সময় চুয়াডাঙ্গা জেলা জামাতের কার্যালয়ে এই জরুরী সংবাদ সম্মেলন আহবান করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের সংসদ সদস্যের জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আজিজুর রহমান সহ সংগঠনে নেতা কর্মী বৃন্দ।
সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যে রুহুল আমিন বলেন চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় সর ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও একচ্ছত্র দলীয় করণের নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন স্থানীয় বিএনপি । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সততা স্বচ্ছতার মাধ্যমে সার ডিলার নিয়োগ করা হয় নাই।
আমরা সরকার/কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছি সততা ও স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়ম দেওয়া হোক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন