চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং

চুয়াডাঙ্গা জেলার সার্বিক পরিস্থিতি  নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা -১ সংসদীয় আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মিটিং শুরু হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকেন।

সভার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এর মূল আলোচ্য বিষয় ছিল *মাদক ও চোরাচালন প্রতিরোধ,*যানজট ও সড়ক নিরাপত্তা,*জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ*বাজার মনিটরিং।
মাদক ও চোরাচালান প্রতিরোধ: সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ। এবং
যানজট ও সড়ক নিরাপত্তা: শহরের প্রধান সড়কগুলোতে যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা এবং সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান পর্যালোচনা।
জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ: জেলার সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং গুজব ছড়ানো রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ।
বাজার মনিটরিং: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখা ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত তদারকি চালানো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন