
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন গড়াই টুপি ইউনিয়নে গহেরপুরে দুর্বৃত্তদের হামলায় কামরিয়ার বিলেপাহারাদারের এই হত্যার ঘটনা ঘটে।
বুধবার (২৫ শে নভেম্বর) ভোর আনুঃ ৫.৩০ মিঃ দিকে দর্শনা থানাধীন গড়াই টুপি ইউনিয়নে গহেরপুরে কামরিয়ার বিলে গহেরপুর গ্রামের মাঝের পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে বদর উদ্দিন (৫৩) প্রতিদিনের মতো কামরিয়ার বিলে কুঁড়ে ঘরে বিল পাহারা দিচ্ছিলো । বুধবার ভোরে দুর্বৃত্তরা তাকে নৃশংস ভাবে দা দিয়ে মাথায় উপর্যপুরী কুপিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই বদর উদ্দিনের মৃত্যু হয়।
পুলিশ প্রশাসন মৃতদেহ উদ্ধার ও পুলিশের কার্যক্রম শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানাযায়। এবং হত্যার ঘটনা তদন্ত সাপেক্ষ বলে জানান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকা সূত্রে জানা যায় কয়দিন আগে রাতের অন্ধকারে রোডে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতির ঘটনা ঘটে। একের পর এক সন্ত্রাসী/ দুর্বৃত্তদের ছিনতাই, ডাকাতি ও হত্যার ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী পুলিশ প্রশাসনের কাছে জনগণের নিরাপত্তার নিশ্চিতের জন্য সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।





