চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির রাজনীতিতে আবারও হাজী মোখলেছুর রহমান টিপু তরফদারের আগমন

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদু হাসান বাবু খাঁন (১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ) নির্বাচনে জামায়াতের প্রার্থী রুহুল আমিন এর কাছে পরাজিত হয়ে দীর্ঘ দিন তার সংসদীয় আসনে অনুপস্থিত থাকার কারণে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে অনেকটা হতাশ সৃষ্টি হয়।
এই সুযোগে  চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায় কমিটির সদস্য হাজী মোখলেসুর রহমান টিপু তরফদার দর্শনা পুরাতন বাজার তার নিজ বাসভবনে শুক্রবার গভীর রাত পর্যন্ত চুয়াডাঙ্গা জেলবিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
 দামুড়হুদা সদর, কুড়ুলগাছী, হাউলী ও তিতুদহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল হক, বিএনপি নেতা নজরুল ইসলাম, জিন্নাত আলী, ইসমাইল হোসেন, বদর উদ্দিন, সজিব আহমেদ, মাহফুজ আলী, ইছাহাক মন্ডল, আবু সালেহ, নয়ন, হযরত আলী বাবু, জাহান আলী, লাল্টু মিয়া, মোশাররফ হোসেন, ইসলাম আলী, শাহবুল, মো. হানিফ, লিখন, শিলন, ইব্রাহিম, ইদ্রিস আলী, খোকন, আব্দুল হাকিম, আব্দুল হান্নান, আবুল হায়াত, মিজানুর রহমান, মোতালেব হোসেন, আব্দুল হামিদ প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন