চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪৬ নং বৈন্যা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ: আল-মাহমুদের  বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার  (১৪ সেপ্টেম্বর ) ৪৬ নংবৈন্যা   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুর রউফ এর সঞ্চালনায়  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী  উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল মোন্নাফ খান।
 অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ মিয়া, শিক্ষক  লুৎফর রহমান, মশিউর রহমান, মোকাদ্দেস আলী,সাহেব আলী, মির্জা  আব্দুল হালিম মাষ্টার,  রাশেদুল ইসলাম রাশেদ, ফিরোজ শাহ, সরোয়ার হোসেন ও  মিলন মাষ্টার প্রমুখ।
৪৬নং বৈন্যা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে  দীর্ঘ ২০ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।
আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.আল-মাহমুদ , সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ায় ডাকাতচক্রের অস্ত্র কারখানায় পুলিশের হানা: ৩ আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ডাকাতচক্রের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি