জাতিসংঘে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্রের ‘গোয়েন্দা সংস্থা’। সূত্রের বরাত দিয়ে বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’।

সিএনএন-কে দেওয়া তথ্যানুযায়ী, পেজেশকিয়ান ও ইরানি প্রতিনিধি দলের অন্য সদস্যদের জন্য নিয়োজিত এই ফেডারেল নিরাপত্তা বাহিনীকে সহায়তা দিচ্ছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইন্টেলিজেন্স ব্যুরো; পাশাপাশি এনওয়াইপিডি-র গোয়েন্দা ও হাইওয়ে পেট্রোল দলও নিরাপত্তার কাজে যুক্ত রয়েছে।

জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান কয়েক দশক ধরেই এই বৈশ্বিক কূটনৈতিক আয়োজনে নিজেদের উপস্থিতি বজায় রেখে আসছে; সাম্প্রতিক সময়ে দেশটির প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং তার পূর্বসূরি ইব্রাহিম রাইসি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।

তবে এমন একটি দেশের মাটিতে এবারের ইরানি প্রতিনিধি দলের উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোতে এক নজিরবিহীন ঘটনা। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কার্যত বৈরী বা যুদ্ধাবস্থা বিরাজমান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জাতিসংঘে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার