
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সে ধারাবাহিকতায় নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা লালমোহেনে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল—এই বিষয়টিকে কেন্দ্র করে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই দিবসের তাৎপর্য তুলে ধরেন।
মাদরাসার একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রবীণ শিক্ষাবিদরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য এবং গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহি ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র নসাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। কোনো আধিপত্যবাদী শক্তি যেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য আজকেও সেই সংহতির চেতনাকে ধারণ করা জরুরি।”
সভায় বক্তারা আরও যোগ করেন, বর্তমান তরুণ প্রজন্মের কাছে ৭ই নভেম্বরের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের যে অনন্য নজির এই দিনে সৃষ্টি হয়েছিল, তা যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে।
উক্ত আলোচনা সভায় অধ্যক্ষ আবুল হাসেম এর সভাপতিত্বে আরও বক্তব্য সহকারী অধ্যাপক মানছুর, উপাধ্যক্ষ নিয়াজ মাহমুদ সাইফুল কাজী । দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





