
হৃদয় ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে।’ এমন দাবি নিয়ে জামালপুরের মেলান্দহে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় প্রেমিক হৃদয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি। এসময় বিয়ে না করলে বিষপানে আত্মহত্যার হুমকি দেন ওই তরুণী।
স্থানীয় সূত্রে জানা গেছে,’হৃদয় ও ওই তরুণীর বাড়ি পাশাপাশি। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি দুই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনও জানতেন। সম্প্রতি হৃদয়ের পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।
তরুণীর দাবি,’হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে তাঁর সম্মানহানি হয়েছে। তাই হৃদয়কেই তাঁকে বিয়ে করতে হবে। মঙ্গলবার বিষ নিয়ে হৃদয়ের বাড়িতে গেলে তাঁর মা তা কেড়ে নেন বলে দাবি করেন তিনি।’
ওই তরুণী বলেন,‘আমাদের সম্পর্কের কথা হৃদয়ের পরিবারের সবাই জানেন। এলাকার লোকজনও জানেন। এখন বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় আমাকে বিয়ে না করলে এ বাড়িতেই বিষ খেয়ে মারা যাব। সে ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে।’
এদিকে ঘটনার পর হৃদয় ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন’, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




