জামালপুরে স্ত্রীর লাশ তালাবদ্ধ রেখে স্বামী পলাতক

জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকা থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুদের জানালা দিয়ে পানি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সামনে আসে এই ঘটনা।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ইশরাত জাহান (৩০)। তার স্বামী কাউসার আহাম্মেদ শাওন (৩৫)। তাদের ১০ বছর বয়সী একটি মেয়ে স্নেহা ও ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে ভবনের মালিকপক্ষকে বিষয়টি জানানো হলে ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
পরে ফ্ল্যাটের একটি কক্ষে এক নারীর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে জরুরি সেবা ৯৯৯ এ জানানো হয় পুলিশ কে। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন- ‘জানালা দিয়ে বাচ্চা দুটো পানি চাইছিল। পরে স্থানীয়রা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনে। ভেতরে ঢুকে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।’
তবে ঘটনার পর থেকে নিহত নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন- ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভুরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকের বিরুদ্ধে গুদাম ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাহিদামতো সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা একটি বিসিআইসি