দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুল হক মিলন বলেন, সরকারের বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব



