
কালীগঞ্জে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সারের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রোধে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুটি মামলা করা হয়। সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ ব্যবসায়ীকে (প্রকাশ ট্রেডার্সের নির্মল দাসকে ১লাখ এবং








