জীবননগরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকুফ সিরাপ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল এসকুফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলুপাড়া গোয়ালদার পুকুরের দক্ষিণ পাড়ে অবস্থিত আমবাগানে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে একটি লাল রঙের প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করেন। একই বস্তার ভেতরে সিরাপের মধ্যে কৌশলে পেঁচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে আরও জানানো হয়েছে, উদ্ধারকৃত দেশীয় পিস্তল, গুলি ও এসকুফ সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার