জেলা প্রশাসক গোল্ড কাপে জমজমাট লড়াই, এগিয়ে মুক্তাগাছা

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজ তারাকান্দা উপজেলা ও মুক্তাগাছা উপজেলার মধ্যকার ম্যাচে জমে উঠেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

ম্যাচের বর্তমান স্কোর তারাকান্দা উপজেলা ১–২ মুক্তাগাছা উপজেলা। মাঠে দুই দলের খেলোয়াড়রাই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করছেন। প্রচণ্ড রোদের মধ্যেও খেলোয়াড়দের উচ্ছ্বাস ও লড়াইয়ে ম্যাচটি উপভোগ্য হয়ে উঠেছে।

খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিপুলসংখ্যক দর্শক। গ্যালারি থেকে সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে উঠেছে।

তারাকান্দা দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে তারা জানান, ম্যাচের ফল নিজেদের পক্ষে নিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। শেষ পর্যন্ত তারাকান্দা উপজেলা দল জয়লাভ করবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

ম্যাচের শেষ মুহূর্তে কোন দল জয় ছিনিয়ে নেয়, এখন সেই অপেক্ষায় দর্শক-সমর্থকরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন