জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের মাঝে ইউরিয়া সারসহ সকল সার ও কীটনাশক সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কমরেড মনজুর আলম মিঠু, জাহেদুল হক ও সবুজ মিয়া।
বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়ছে। তাদের দাবি, ভ্যাট-ট্যাক্স ও শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম আগের অবস্থায় রাখা সম্ভব হলেও সরকার তা করেনি।
বক্তারা আরও অভিযোগ করেন, আমলা-মন্ত্রীদের তোষণ এবং বিভিন্ন প্রকল্পে ব্যয়ের কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
এ সময় ইউরিয়া সারের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা সার ও কীটনাশক সরবরাহের ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের কাছে ইউরিয়া সারসহ সকল সার ও কীটনাশক সরবরাহের দাবি জানান।
এ ছাড়া সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ-হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বক্তারা সরকারের সমালোচনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হরিপুরে সরকারি সার ডিলারশিপ নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ ও বাতিলের দাবি

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারি বিসিআইসি/বিএডিসি সার ডিলারশিপ নিয়োগে গুরুতর অনিয়ম,

চরভদ্রাসনে সরকারি টিফিনের ডিমে তিতা স্বাদ দুই শিক্ষার্থীর বমি বমি ভাব, ৫৪ বিদ্যালয়ে ডিম বিতরণ বন্ধ

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি টিফিন/মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ