ঝিনাইদহের কোটচাঁদপুরে ১১৩ পিস ইয়াবাসহ দম্পতি আটক

​ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড়বামনদহ গ্রাম থেকে ১১৩ পিস ইয়াবাসহ মো. মামুন ও তাঁর স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
​জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. মামুন ও তাঁর স্ত্রীর কাছে তল্লাশি চালান। এ সময় মামুনের নিকট থেকে ৭৩ পিস এবং তাঁর স্ত্রীর কাছ থেকে ৪০ পিস—মোট ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​পরে জনতা একত্রিত হয়ে মাদকসহ ওই দম্পতিকে আটক করে কোটচাঁদপুর থানা পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন