ঝিনাইদহ জেলা বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে জেলার জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম পিন্টু, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও সভায় জেলা বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং জেলা বাস মালিক-শ্রমিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন।
সভায় আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদের নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মজিদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাটি প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন