বর্তমান সময়ে ব্যবসা পরিচালনায় ডিজিটাল সেবার গুরুত্ব ক্রমেই বাড়ছে। অনলাইন নির্ভর এই বাস্তবতায় ওয়েবসাইট, সফটওয়্যার ও ডিজিটাল মার্কেটিং সেবার মাধ্যমে কাজ করে যাচ্ছে Obayed Communication IT।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ফেসবুক বুস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার সল্যুশন এবং ভিডিও বিজ্ঞাপন নির্মাণসহ বিভিন্ন আইটি সেবা প্রদান করে আসছে। স্থানীয় ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসার চাহিদাকে গুরুত্ব দিয়ে কাস্টমাইজড সেবা দেওয়াই তাদের কাজের মূল লক্ষ্য।
জানা গেছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি ক্লায়েন্টদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে সহায়তা করছে। বিশেষ করে পেশাদার ওয়েবসাইট ও কার্যকর ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসার প্রচার ও ব্র্যান্ড ভ্যালু বাড়াতে কাজ করছে তারা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল মাধ্যমে ব্যবসার প্রসারে বাস্তবভিত্তিক পরিকল্পনা ও নির্ভরযোগ্য সেবা প্রদানই তাদের প্রধান উদ্দেশ্য। সময়োপযোগী প্রযুক্তি ও অভিজ্ঞ টিমের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে তারা গুরুত্ব দিচ্ছে।
বর্তমানে ওবায়েদ কমিউনিকেশন আইটি দেশের বিভিন্ন অঞ্চলে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করছে এবং ডিজিটাল সেবাখাতে ধীরে ধীরে একটি পরিচিত নাম হিসেবে জায়গা করে নিচ্ছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার এইচ এম ওবায়দুল হক জানান, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি ব্যবসাকে ডিজিটালি শক্তিশালী করা। ক্লায়েন্টের প্রয়োজন বুঝে আমরা সর্বোচ্চ মানের আইটি সেবা নিশ্চিত করি ।
প্রতিষ্ঠানটি ছোট ও মাঝারি ব্যবসার জন্য কাস্টমাইজড ডিজিটাল সল্যুশন প্রদান করছে।
Obayed Communication IT–এর সেবার মধ্যে রয়েছে—
✔ Facebook Boost & Digital Marketing
✔ Professional Website Design & Development
✔ Custom Software Development
✔ Promotional Video Ad & Commercial Shoot
প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসাগুলোকে অনলাইনে শক্ত অবস্থানে নিয়ে আসা।
বর্তমানে Obayed Communication IT দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে কাজ করছে এবং অনলাইন মার্কেটিং ও সফটওয়্যার সল্যুশনে আস্থা অর্জন করেছে।




