‎ডেঙ্গু প্রতিরোধে খিলগাঁওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ‎

‎​এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং ডেঙ্গু রোগের প্রকোপ কমাতে ঢাকার খিলগাঁও এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

‎​উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সবার সচেতনতা ও নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারি।

‎​খিলগাঁওয়ের বিভিন্ন সড়ক, ড্রেন, ও ময়লা ফেলার নির্দিষ্ট স্থানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা ।

‎​জমে থাকা পানি অপসারণ এডিস মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি পরিষ্কারের নির্দেশ এবং লার্ভিসাইড স্প্রে।

‎​সচেতনতা সৃষ্টিতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ ও মাইকিং।

‎​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পরিচ্ছন্নতা কর্মী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন