ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শাহে আলমের

ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ওয়াসা ভবন পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘আইনের সংশোধন এনে সারা বাংলাদেশ থেকে ওয়াসার বোর্ড উঠিয়ে দেওয়া হবে। এর কারণে আমাদের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে।’

শহরে পানির চাহিদা বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কাজেই ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়ানোর কাজে গুরুত্ব দিতে হবে। ১৬ ইউনিয়নের প্রকল্পের কাজের গতি আরও বাড়িয়ে দ্রুত শেষ করতে হবে। দ্রুত পূর্বাচল এলাকায় পানির নেটওয়ার্ক তৈরির ব্যবস্থা করতে হবে।’

রাষ্ট্রের কাছে সহযোগিতা না চেয়ে মানুষের কাছ থেকে নেওয়া বিল কাজে লাগিয়েই সেবার মান বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘বিল পরিশোধের পর ঢাকাবাসীর পানির প্রাপ্যতা নিশ্চিত থাকতে হবে।’

দুই মাস পর আবারও ওয়াসা ভবনে আসবেন জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে কোনও প্রকল্প পরিচালকের ব্যর্থতা পেলে তাকে সরিয়ে দেওয়া হবে। আপনাদের দীর্ঘমেয়াদে কী পরিমাণ জনবল প্রয়োজন এবং কাজের এলাকা কতটা বাড়াতে হবে তা জানাবেন। আমি ব্যবস্থা করে দেবো।’

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের চলাফেরা ও খাওয়া অনুসরণ করে ওয়াসার কর্মকর্তাদের কাজ করার পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দলবাজি কম করে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। ভূগর্ভস্থ পানি কমিয়ে ২০ শতাংশে আনতে চাই। সারভেস ওয়াটারের দিকে গুরুত্ব দিতে চাই। যাতে ভূমিকম্পে সুযোগ কমে আসে।’

মীর শাহে আলম বলেন, ‘ঢাকা ওয়াসার চোরাই লাইনগুলো খুঁজে বের করতে হবে। এরসঙ্গে রাজনৈতিক কর্মী বা স্থানীয় সন্ত্রাসীরা যুক্ত থাকলে আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা নেবো।’

ঢাকাবাসীকে পানি ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে আপনাদেরই পানির বিল কম আসবে এবং ওয়াসার পানি সরবরাহের চাপ কমবে।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে দামুড়হুদা উপজেলায় সরকারি অনুমোদনহীন ও পরিবেশ দূষণ কারী অবৈধ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো

চুয়াডাঙ্গা উপজেলায় অবৈধ ইটভাটায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন

পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরা

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদী