তিতাস থানা পুলিশের অভিযানে মাদকবিরোধী ৯ জন গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিতাস থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হকের দিকনির্দেশনায় পুলিশের একটি দল মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত সব আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে তিতাস থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন