তিতাসের আসমানিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাই

রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আগুনের সুত্রপাত হয়ে আসমানিয়া সিএনজি স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সরো জমিনে গিয়ে জানা যায় প্রায় আনুমানিক ১কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির পরিমাণ দাড়িয়ে বলে  ক্ষতিগ্রস্ত দোকানদার প্রাথমিক জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট রবিবার  কুমিল্লা জেলা তিতাস উপজেলা নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে। এই অগ্নিকাণ্ডে ৪টি  দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদ আবুল হোসেন ভূইয়া,মোহাম্মদ মনির হোসেন,জিয়াউদ্দিন ও রুমি আক্তার। এর মধ্যে আবুল হোসেন ও মনির হোসেন এর দুটি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়াউদ্দিন ও রুমি আক্তারের দোকানপাটে।
তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে নিশ্চিতভাবে এখনো কেউ বলতে পারছেনা। তবে ধারনা করে বলা হচ্ছে যে এই আগুনের সুত্রপাত বিদ্যুতিক বোর্ড থেকে হয়েছে।
মোহাম্মদ আবুল হোসেন বলেন আমার ফার্নিচার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে আনুমানিক ৮৫ লাখ থেকে ৯০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদ মনির হোসেন বলেন…
আজ সকাল ৯টায় আসমানিয়া বাজার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার অস্থায়ী দায়িত্ব প্রাপ্ত এসিল্যান্ড তানিয়া আক্তার লুবনা,নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ও বিএনপির নেতা গোলাম মহিউদ্দিন জিলানী সহ অন্যান্য নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Untitled

FS Casino – sloturi, exemple din catalog, furnizori și mod

Untitled

Această structură respectă ghidul de redactare: păstrează tonul neutru, structura