তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. মহসিন আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামের একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মহসিন আলীকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মহসিন আলী তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মহসিন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তেঁতুলিয়া থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২২ আগস্ট দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভুরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকের বিরুদ্ধে গুদাম ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাহিদামতো সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা একটি বিসিআইসি