বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রামে নিচু এলাকায় জলজট

চট্টগ্রামে গতরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সকালে নগরীর নিচু এলাকায় জলজট তৈরি হয়।

স্থানীয়রা জানান, নগরীর আগ্রাবাদ, বাকলিয়া, পাঁচলাইশ, চকবাজারের নীচু এলাকা তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথে বের হওয়া মানুষ।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম।

সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজশাহীতে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও গণসমাবেশ

ঐতিহাসিক জুলাই বিপ্লব দিবস উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে রাজশাহী