
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে (৫৫) বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স নেশার সিরাপ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার (২১ শে অক্টোবর) আনুমানিক রাত ২/২.৩০ টার দিকে দর্শনা থানার অধীনে রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে নূহ (৫৫) ও একই গ্রামের তোতা মিয়ার ছেলে আতাউর রহমান (১৯) কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরা চালান বিরোধী এই বিশেষ অভিযান প্রচারিত হয়।
চলমান মাদক কারবারি ও চোরা চালান বিরোধী অভিযানের ধারাবাহিকতাই গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই সাইফুল মোল্লার সঙ্গীয় ফোর্স সহ দর্শনা রাঙ্গিয়ারপোতা গ্রামে নূহুর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় নূহুর ঘরের ভেতর তল্লাশি চালিয়ে (৫৫) বোতল মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে দর্শনা থানা পুলিশের এই কঠোর অভিযান সর্বদা অব্যাহত থাকবে।





