
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দর্শনা পৌর এলাকায় মোটরসাইকেল এক্সিডেন্টে ঘটনা স্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের।
(৩০ শে সেপ্টেম্বর)বুধবার বিকাল ৫ ৩০ মিঃ দর্শনা থানার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়া বেলে মাঠ পাড়ার মোঃ এনামুল হকের ছেলে মিঠু(৩০)বাড়ির পাশের দর্শনা পরানপুর – লোকনাথপুর সড়কে মটরসাইকেলে আসার পথে একটি গাছের সাথে ধাক্কা মারে।
এতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা একই এলাকার জসিমের ছেলে বন্ধু আলামিন মারাত্নক জখম হলে চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়।




